শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের বিরু‌দ্ধে অনাকা‌ঙ্ক্ষিত জ‌য়ের পর ব্রাজিল তারকার অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের তারকা কুনহা জাপানের বিরুদ্ধে জিতে উঠে অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন।

ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিল নাটকীয়ভাবে জয়সূচক গোল করে শেষ ষোলো নিশ্চিত করার পর টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, কুনহা নিজের জার্সির ব্রাজিলের প্রতীকচিহ্নের দিকে ইঙ্গিত করেন এবং অন্য হাতে পাঁচ আঙুল তুলে ধরেন। অনেকেই এটিকে জাপানের ফরোয়ার্ড কেনতো শিওগাইকে উদ্দেশ্য করে দেওয়া বার্তা হিসেবে দেখছেন।

এর আগে শিওগাই মন্তব্য করেছিলেন, ব্রাজিল আর আগের মতো ফুটবলশক্তি নয়। সেই মন্তব্যেরই জবাব হিসেবে কুনহার এই অঙ্গভঙ্গি ছিল বলে মনে করা হচ্ছে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একাধিক স্টোরি দিয়ে নিজের কৃতকর্মের ব্যাখ্যা করেন কুনহা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সব ধরনের সম্মান রেখেই বলছি, এত সফল একটি ব্রাজিল জাতীয় দল সম্পর্কে একজন জাপানি খেলোয়াড়ের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। 

যদি কোনও ব্রাজিলিয়ান আমাদের সমালোচনা করেন, সেটা আমরা মেনে নিতে পারি। কিন্তু বাইরের কেউ এমন কথা বললে আমরা সবাই একসঙ্গে এর জবাব দিই। এটি আসলে এই জার্সির মর্যাদা, যাঁরা অতীতে এই জার্সি পরেছেন এবং আমরা আজ এখানে পৌঁছাতে যে পথ পেরিয়ে এসেছি, তার প্রতি সম্মান।

ইনস্টাগ্রাম স্টোরিতেও জাপানকে উদ্দেশ্য করে বার্তা দেন কুনহা। একটি পোস্টে তিনি লেখেন, "এখন তোমরা আমাদের সম্পর্কে আরও কিছুটা জানলে।" একটি পোস্টে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির সঙ্গে কেনড্রিক লামারের জনপ্রিয় গান হাম্বল ব্যবহার করেন।

তবে বিতর্কের মধ্যেও কুনহার মানবিক দিকও দেখা যায়। ম্যাচ শেষে যখন ব্রাজিলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন, তখন তিনি সতীর্থদের ছেড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়া জাপানের মিডফিল্ডার আও তানাকাকে সান্ত্বনা দেন। শেষ বাঁশি বাজার পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় তানাকা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।

  • সর্বশেষ