শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ১২:২২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. জাকির নায়েক যা বললেন ফুটবল খেলা নিয়ে

ফুটবল নিজে হারাম কোনো খেলা নয়। বরং এটি শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়ক। তবে খেলাটি শরিয়তের সীমার মধ্যে থাকতে হবে এবং নামাজসহ ফরজ ইবাদতে বাধা সৃষ্টি করা যাবে না, এমনটাই বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ড. জাকির নায়েক।

তার মতে, সাধারণভাবে শরিয়তের বিধান মেনে ফুটবল খেলা এবং স্থানীয় পর্যায়ে পেশা হিসেবে ফুটবল খেলে জীবিকা অর্জন করা জায়েজ। তবে খেলোয়াড়কে সতর রক্ষা, সময়মতো নামাজ আদায় এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।

ড. জাকির নায়েক বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ফুটবলে ঝুঁকি অনেক বেশি। কারণ সেখানে অনেক সময় হারাম স্পন্সরশিপ, অশালীন পরিবেশ, অতিরিক্ত খ্যাতি ও অর্থের প্রলোভন একজন মুসলিমকে ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই উচ্চপর্যায়ের ফুটবলে একজন মুসলিমকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো পেশার কারণে কেউ নামাজ না পড়লে তার দায় সেই পেশার নয়, বরং ব্যক্তির। তাই ফুটবলকে ঢালাওভাবে হারাম বলা ঠিক নয়; বরং একজন খেলোয়াড় ইসলামের বিধান কতটুকু মেনে চলছেন, সেটিই মূল বিবেচ্য বিষয়।
 
ড. জাকির নায়েকের ভাষ্য অনুযায়ী, ফুটবল একটি উপকারী খেলাধুলা। তবে পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে দ্বীনের বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যদি খেলাধুলা আল্লাহর আনুগত্যে বাধা না হয়ে বরং শরিয়তের সীমার মধ্যে পরিচালিত হয়, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে।
 
সূত্র: ড. জাকির নায়েকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

  • সর্বশেষ