শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার,আগুনে পুড়িয়ে বিনষ্ট

আজিজুল ইসলামঃ বাঘারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর বাওড়-সংযুক্ত খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাল থেকে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে চায়না জাল থাকার খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালগুলো নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ