শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৩ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাঁচা ভেঙে বেরিয়ে বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

নেপালের ধুং খোলা এলাকা থেকে উদ্ধার করা একটি চিতাবাঘ খাঁচা ভেঙে এক বনকর্মীর ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার লামজুং ডিভিশন ফরেস্ট অফিসে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিতাবাঘটিকে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছিল। দুই ব্যক্তি সেটিকে গাড়ি থেকে নামিয়ে বড় একটি খাঁচায় তোলার সময় হঠাৎ বাঘটি খাঁচার দরজা ভেঙে বেরিয়ে একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হামলার শিকার ব্যক্তি চিতাবাঘটিকে সরানোর চেষ্টা করছেন। এ সময় আরেকজন লোহার রড দিয়ে আঘাত করেন। পরে চিতাবাঘটিকে ভবনের বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। কর্মীরা ব্যারিকেড ও খাঁচা ব্যবহার করে সেটিকে পুনরায় ধরার চেষ্টা করেন।

হামলায় বনরক্ষী বুদ্ধি জং গুরুঙ (৫৭) আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত চিতাবাঘটিকে ধরা সম্ভব হয়েছে কি না, তা জানা যায়নি।

নেপালে প্রায়ই বন্যপ্রাণি লোকালয়ে ঢুকে পড়ে। এসব ক্ষেত্রে পুলিশ ও বন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। জাতীয় প্রকৃতি সংরক্ষণ ট্রাস্টের (এনটিএনসি) কারিগরি দল গিয়ে প্রাণীকে চেতনানাশক ওষুধ দিয়ে উদ্ধার করে। সুস্থ চিতাবাঘকে পরে জাতীয় উদ্যান বা ঘন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ