শিরোনাম
◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ নেতা-কর্মী গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে সাত নেতা-কর্মী কে গ্রেফতার শেরপুর সদর থানা পুলিশ । ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কসবা বারাক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে‌ মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মন কান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), শহরের মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামান ছেলে মো. মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)।

তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, শেরপুর সদর উপজেলায় বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলের আয়োজন করেছে। এই গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে নাশকতা মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ