শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা

ব্রিকসের সদস্য দেশগুলোকে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে শান্তি রক্ষায় কাজ করার তাগিদও দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে শি এসব আহ্বান জানান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।ই-পেপার সাবস্ক্রাইব করুন

শি জিনপিং বলেন, ব্রিকসের উচিত ‘অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করা’। পাশাপাশি সংঘাতপূর্ণ ও উত্তেজনাপূর্ণ বিভিন্ন ইস্যু সমাধানে গঠনমূলকভাবে অংশ নেয়ারও ডাক দেন তিনি।

শি বলেন, সদস্য দেশগুলোকে শান্তি রক্ষা এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

  • সর্বশেষ