কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ১জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকালে (১১সেপ্টেম্বর) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা রাস্তার উপর গোপন সংবাদের এক অভিযান পরিচালনা করে। এ সময় রেজিঃ বিহীন ১টি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল তল্লাশী করা হয়।
এসময় মোটরসাইকেল চালক লোহাগাড়ার পদুয়ার পূর্ব মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ও আয়েশা বেগমের পুত্র সফিউল আজম (২৯) এর দখল ও হেফাজত হতে জব্দকৃত মোট ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান বাঁশখালী থানার এসআই মোঃ আরিফ হোসেন।