শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কণ্ঠরোধের অভিযোগ ‘অজুহাত’ : বিরোধীদের সরকারকে সহযোগিতার আহ্বান প্রিন্সের

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলীয় নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, জনগণের কষ্টকে পুঁজি করে জনদুর্ভোগ সৃষ্টি না করে মানুষের কষ্ট লাঘবে সরকারের নেওয়া উদ্যোগে সহযোগিতা করা উচিত।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের শোভাযাত্রা শেষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, “সংসদ কিংবা রাজপথ—কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করা হয়নি। তারা সংসদে ও রাজপথে নির্বিঘ্নে কথা বলছেন এবং কর্মসূচি পালন করছেন। সরকার তাদের সহযোগিতা করছে। তাই ‘সংসদে জনগণের কষ্টের কথা বলতে না পেরে রাজপথে নামতে হচ্ছে’—এমন বক্তব্য অজুহাত ছাড়া আর কিছু নয়।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দিনরাত কাজ করছে। “সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করছে না। অথচ ছয় মাসের সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলনের ঘোষণা দিয়ে বিরোধী দল দায়িত্বজ্ঞানহীন রাজনীতির পরিচয় দিচ্ছে,” যোগ করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রিন্স বলেন, এই সংকট বর্তমান সরকারের সৃষ্ট নয়; বরং পূর্ববর্তী সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফল। “তারপরও বিএনপির ওপর দায় চাপিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা রাজনৈতিকভাবে অসঙ্গত ও দুরভিসন্ধিমূলক,” বলেন তিনি।

তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, “জনগণের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করা উচিত। জাতীয় স্বার্থে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন করে ‘ষড়যন্ত্রের আভাস’ রয়েছে বলেও মন্তব্য করেন প্রিন্স। তিনি বলেন, “১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো রাজনৈতিক সমীকরণের পুনরাবৃত্তি হচ্ছে কি না—এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সমাবেশে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, দেশের নারী সমাজ বিএনপির বড় শক্তি। “নারীবান্ধব দল হিসেবে বিএনপি নারী শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,” বলেন তিনি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি। এছাড়া সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, সিনিয়র সহসভাপতি রেহানা পারভীন ববিসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ