মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতাদের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ বিভেদ নিরসন এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন জেলার নেতারা তাদের সাংগঠনিক কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির প্রধান শক্তি। সেই আস্থা ধরে রাখতে হলে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠন, নতুন নেতৃত্ব তৈরি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।
জানা যায়, সভায় বিশেষভাবে গুরুত্ব পায়—
নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতারা সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সংশ্লিষ্ট নেতারা জানান, এই বৈঠক তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।