জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : “হয় মাদক চাড়ুন, না হয় আমতলী ছাড়ুন” দেশব্যাপী চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে বরগুনার আমতলী থানার ওসি’র এমন বক্তব্যে মাদক কারবারীদের মধ্যে তোলপার শুরু হয়েছে।
প্রতিদিনই চলছে মাদকের বিরুদ্ধে সারাশী অভিযান। গ্রেফতার হচ্ছেন একাধিক কারবারীরা। উদ্ধার হচ্ছে ইয়াবা, হেরোইন ও গাঁজা। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ সেপ্ট¤^র) গভীর রাতে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে ৪০০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ শাহানুর বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারী মো. বাইজিদ হাওলাদের বসতঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারী বাইজিদ কৌশলে পালিয়ে গেলেও ঘরে অবস্থান করা বাইজিদের স্ত্রী নারী মাদক বিক্রেতা শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহকে (১৬) পুলিশ আটক করে। ওই সময় নারী কারবারী শাহানুরের তথ্যে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ছোট এসএস এর ˆতরী বাক্সে রক্ষিত ৪০০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আটক নারী মাদক কারবারী ও অপর কারবারী পলাতক স্বামী বায়জিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, দেশব্যাপী চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানকে সফল করার লক্ষে বরিশাল রেজ্ঞের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচলানা করা হচ্ছে। তিনি মাদক কারবারীদের উদ্দেশ্য বলেন, “হয় মাদক চাড়ুন, না হয় আমতলী ছাড়ুন”।