শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ করার কোনো অধিকার নেই। করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী—  এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এরইমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই আসনের জন্য ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।

এছাড়া সারাদেশে বিএনপি'র সাংগঠনিক শূন্য পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

 

  • সর্বশেষ