শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সহপাঠীর আখরোট খেয়ে ৭জন ছাত্রী গুরুতর অসুস্থ্য, হাসপাতালে ভর্তি

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সহপাঠির নিকট থেকে আখরোট খেয়ে একটি প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ের সাত জন ছাত্রী গুরুতর অসুস্থ্য হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার রাত সারে ৮ টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজ রোডে অবস্থিত উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে ওই ঘটনাটি ঘটে। 

অভিভাবক সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে দিনের বেলায় ক্লাস এবং রাতে কোর্চিং চলে।  বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর কোর্চিং চলাকালীন আবির (১৩) নামের এক ছাত্র তার সহপাঠী সাতজন ছাত্রীকে আখরোট খেতে দেয়। (এটি বাদাম জাতীয় একটি ফল) আখরোট খাওয়ার সাথে সাথে সাতজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তারা বমি দেওয়া শুরু করে এবং কারো কারো খিচুরি দেখা দিলে  তাৎক্ষণিক শিক্ষার্থীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। 

অসুস্থ্য ছাত্রীরা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) মরিয়ম (১৩)। 

হাসপাতাল ঘুরে দেখা গেছে, অসুস্থ্য শিক্ষার্থীরা বারবার বমি করছে, অনেকের মধ্যে শ্বাসকষ্ট এবং খিচুরি দেখা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা অসুস্থ্য শিক্ষার্থীদের স্যালাইন পুষ করেছেন। 

শিক্ষার্থীর এলমার বাবা রিয়াজ উদ্দিন প্যাদা বলেন, মেয়েকে দিয়েছি স্কুলে পড়তে সেখানে এরকম ঘটনা ঘটবে তা আশা করি নাই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কি কারনে এরকম ঘটনা ঘটেছে তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আবির নামে এক শিক্ষার্থী অসুস্থ্য শিক্ষার্থীদের আখরোট খেতে দিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ জানান, অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রদান করা হয়েছে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে তা প্যাথলজিক্যাল পরীক্ষার পরে বলা যাবে।

  • সর্বশেষ