শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহতের অভিযোগ

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও দুর্বৃত্তের হামলায় হাসি নামে এক যৌনকর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌনপল্লীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম হাসি নামে ওই যৌনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম কাজ করছে। কীভাবে ওই যৌনকর্মীর মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর মাত্র একদিন আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে একই যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এক দিনের ব্যবধানে একই যৌনপল্লীতে আরেক যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

  • সর্বশেষ