শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান!

ডেস্ক রি‌পোর্ট: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে (যা ‘ইসলামি নেটো’ নামেও পরিচিত) আপাতত যুক্ত করা হচ্ছে না বাংলাদেশকে। বৃহস্পতিবার এমনটাই বুঝিয়ে দিতে চাইল পাকিস্তান। ইসলামাবাদের বক্তব্য, ত্রিদেশীয় ওই সামরিক জোট এখনই সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই। যদিও সরাসরি বাংলাদেশের নামোল্লেখ করেনি তারা। তবে সাম্প্রতিক সময়ে এই সামরিক জোটে যুক্ত হওয়ার জন্য বার বার আগ্রহ দেখিয়েছে ঢাকা।

গত মাসে সৌদি আরবের মক্কায় এই ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। পাকিস্তান, সৌদি ছাড়াও এই জোটে রয়েছে তুরস্ক। চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে তিন দেশ একে অন্যের পাশে থাকার ঘোষণা করেছে। এই সামরিক জোটে যুক্ত হতে চাইছে বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এ বিষয়ে সৌদি এবং তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের। দু’দেশই বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে দাবি করেন তিনি। ----- আনন্দবাজার প‌ত্রিকা

এ অবস্থায় ইসলামাবাদের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রক জানাল, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি ‘আত্মরক্ষামূলক’ একটি জোট। এই মুহূর্তে জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেই জানান পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সম্প্রতি সৌদির একাধিক শহরে হামলা চালিয়েছে ইমেয়েনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। সে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে ইসলামাবাদের মুখপাত্র উড়িয়ে দেন জোট সম্প্রসারণের সম্ভাবনার কথা।

সৌদিতে হুথি হামলা প্রসঙ্গে পাকিস্তানের বক্তব্য, জোটের সামরিক পদক্ষেপের বিষয়ে কোনও আলোচনা হচ্ছে না। সময় এলে চুক্তি অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছে তারা।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক সম্প্রতি বলেছিল, চুক্তির বিষয়ে সৌদি এবং তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে। দু’দেশই বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানায় ঢাকা। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুনের মতে, মুসলিম বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করতে এই জোটকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা ‘মোটেই খারাপ কিছু নয়’। 

তিনি এ-ও বলেছিলেন, “মক্কা চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। তিনি দাবি করেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশের যেখানে যাওয়া দরকার, তারা সেখানেই যাবে।

এমন অবস্থায় ‘ইসলামি নেটোর’ অন্যতম সদস্য পাকিস্তান জানিয়ে দিল, জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা এখনই নেই। যদিও এ বিষয়ে জোটের অপর দুই সদস্য সৌদি এবং তুরস্কের অবস্থান কী, তা এখনও প্রকাশ্যে আসেনি।

  • সর্বশেষ