শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদ দিয়ালোর জাদুকরী গোলে সমতায় আইভরি কোস্ট, খেলাটি সরাসরি দেখুন

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে সমতায় ফিরেছে আইভরি কোস্ট। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ৭৪ মিনিট শেষে স্কোরলাইন ১-১।

প্রথমার্ধে ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ কোনাকুনি শটে আইভরি কোস্টের জালে বল জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন উইঙ্গার আন্তোনিও নুসা। তার ওই গোলেই ১-০ ব্যবধানে বিরতিতে যায় ইউরোপের দলটি।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় আইভরি কোস্ট। ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার পরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না আফ্রিকার প্রতিনিধিরা।

তবে ৭৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই ম্যাচে জাদুকরী মুহূর্ত উপহার দেন আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করে আইভরি কোস্টকে ১-১ সমতায় ফেরান। চলতি বিশ্বকাপে এটি দিয়ালোর দ্বিতীয় গোল।

advertisement

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছিল ৫টি। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সমতা আদায় করে নেয় আফ্রিকার দলটি।

এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। বর্তমানে ম্যাচটি ১-১ সমতায় রয়েছে এবং দুই দলই জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

  • সর্বশেষ