শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৪:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরতির পর কুনিয়ার গোল, ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের পর এবার মাতেউস কুনিয়ার গোলেও ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সেলেসাওরা। প্রথমার্ধে ভিনিসিয়ুসের দুই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। প্রথম গোলের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ম্যাচের ৬০তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে ব্যবধান আরও বাড়ান মাতেউস কুনিয়া। ব্রুনো গুইমারেসের চমৎকার পাস থেকে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল। একই সঙ্গে ম্যাচে এটি ছিল ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্ট।

৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিল এখন নকআউট পর্বের খুব কাছাকাছি। জয় ধরে রাখতে পারলে শুধু শেষ ৩২-ই নিশ্চিত হবে না, গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে সেলেসাওদের। অন্যদিকে স্কটল্যান্ডের সামনে এখন বড় ব্যবধানের হার এড়ানোর লড়াই।

 
 

  • সর্বশেষ