শিরোনাম
◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর 

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘানার বিখ্যাত সেই ওঝা এবার আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন 

চলতি ফুটবল বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ কাণ্ড ঘটিয়ে চলেছেন ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসাম। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দেয়া এই ওঝা এবার এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, নকআউট পর্বের ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর বিশেষ ‘কার্জ’ করার দাবি করেছিলেন বনসাম। তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কার্জ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ কার্যকর থাকবে।’

মজার ব্যাপার হলো, সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয় এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ঘানার বিপক্ষেই গোল পাননি। ম্যাচ শেষে বনসাম নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা দাবি করে কেইনকে ‘মুক্ত’ করে দেওয়ার ঘোষণা দেন। এরপরের ম্যাচেই পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন, যা ওঝার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।

আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেদীয়ামে বিশ্বকাপের 'রাউন্ড অব থার্টি টু' বা শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বের সব ম্যাচে দাপটের সাথে জেতা আর্জেন্টিনাকে এবার বিদায় নিতে হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন বনসাম। লিওনেল মেসিদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত আফ্রিকার দেশগুলোর বিপক্ষে ৭ বার মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আগের সাত ম্যাচের ইতিহাস অবশ্য লাতিন আমেরিকার দলটির পক্ষেই কথা বলছে। ৭ ম্যাচের মধযে ছয়টিতেই জিতেছে আর্জেন্টিনা (পাঁচটি নাইজেরিয়ার বিপক্ষে এবং একটি আইভরিকোস্টের বিপক্ষে)। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে।

ইতিহাস আর্জেন্টিনার পক্ষে কথা বললেও, কেপ ভার্দের সাম্প্রতিক ফর্ম এবং ঘানার ওঝার এই রহস্যময় ভবিষ্যদ্বাণী ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ৪ জুলাই মায়ামির মাঠেই দেখা যাবে ওঝার এই নতুন বাজি সত্যি হয় নাকি মেসির শান্ত আর্জেন্টিনা তাদের জয়রথ ধরে রাখে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়