শিরোনাম
◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে তুলনামুলক হালকাভাবেই নিয়েছিল বাংলাদেশ। যার কারণে তারকা পেসারদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজকেও বিশ্রাম দেন নির্বাচকরা। তবে এতে হলো হিতে বিপরীত। বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হারালো জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে ৪১০ রান তোলে জিম্বাবুয়ে। ২৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। -- ডেইলি ক্রিকেট

১ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। গতকাল ২১ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ফেরেন দিনের শুরুতেই। এদিন স্কোরকার্ডে যোগ করতে পারেন তিনি মাত্র ১ রান। ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও পারেননি তেমন কিছু করতে। ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

নাজমুল হোসেন শান্ত উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। নিয়ামুরির ফুলটস বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৩০ রান। মুশফিকুর রহিম শুরুটা করেছিলেন ভালো। কিন্তু তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩৪ রান এসেছে তার ব্যাট থেকে।

অমিত হাসানের গল্পও এক। তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। ২৫ রান করে রিচার্ড এনগারাভার বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জিম্বাবুয়ের হয়ে ৪টি উইকেট নিয়েছেন ব্লেসিং মুজরাবানি। তিনটি উইকেট শিকার করেছেন রিচার্ড এনগারাভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়