শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় পড়তে খরচ আরও বাড়ল, বেড়েছে স্টুডেন্ট ভিসা ফি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। গতবছর বর্ধিত হারে ভিসা ফি নিলেও এই বছর তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকেই এই নতুন ফি কার্যকর হবে। 

২০২৫ সালের জুলাইয়ে স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) ২ হাজার অস্ট্রেলীয় ডলার (১ হাজার ২৭৯ ডলার) পর্যন্ত বাড়ায় অস্ট্রেলিয়ার সরকার। দেশটিতে অভিবাসনের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হয় শিক্ষা খাত। তার আগে শিক্ষার্থীদের ভিসা ফি বাবদ দিতে হতো ১ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার। সেই বছরের জুলাই মাসে ৭১০ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়া ডলার ভিসা ফি নির্ধারণ করা হয়। 

অস্ট্রেলিয়া সরকার এখন নতুন ভিসা ফি নির্ধারণ করেছে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার। এটি আজ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের মতে, এতে করে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার খরচ আরও বাড়বে। কারণ নতুন ফি অনুযায়ী শুধু ভিসা ফি বাবদ প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হতে পারে। 

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রধান ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণকালীন কোর্সে তালিকাভুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় থাকার এবং পড়াশোনা করার সুযোগ পান। সাধারণত কোর্স শেষ হওয়া পর্যন্ত (সর্বোচ্চ ৫ বছর) এই ভিসার মেয়াদ থাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়