শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভ্যাক) অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনকারীরা এখন থেকে আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) বেছে নেওয়ার সুযোগ পাবেন না। এর পরিবর্তে, অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেমে যে সময়টি খালি থাকবে, সেটি স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) আবেদনকারীর জন্য বরাদ্দ করা হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে বাংলাদেশের সবকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার নিয়ম চালু হচ্ছে। মূলত প্রতিটি সেন্টারের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনা করে সিস্টেম ক্রমানুসারে (সিরিয়াল অনুযায়ী) আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করে দেবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রক্রিয়াটি আগের চেয়ে সহজ হবে এবং আবেদনকারীদের আলাদাভাবে সময় নির্বাচন করার ঝামেলা পোহাতে হবে না।

ভিসা আবেদন প্রক্রিয়া আরও নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে আবেদনকারীদের সতর্ক করেছে আইভ্যাক। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণের পর স্লটে উল্লেখিত নির্ধারিত সময়েই সংশ্লিষ্ট ভিসা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়