শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৩:২৮ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস কি আবারও নরওয়ের হাসি দেখবে?

বিশ্বকাপে শেষ ৩২ এ আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এই প্রথম নকআউটে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৬ জুলাই শেষ ষোলোয় তারা মুখোমুখি হবে। যেখানে পরিসংখ্যান হাল্যান্ডদের পক্ষে কথা বলছে! 

এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে একবারও হারেনি নরওয়ে। দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সের মার্শেইয়ে। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নরওয়ে। তোরে আন্দ্রে ফ্লোর গোলে সমতা ফেরানোর পর কিয়েতিল রেকদাল পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন। ২-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয় নরওয়েকে তুলে দেয় নকআউট পর্বে। এবার কী হবে, এর জবাব মিলবে ৬ জুলাই মেট লাইফ স্টেডিয়ামে। 

দুই দলের এখন পর্যন্ত চারটি ম্যাচের পরিসংখ্যান:

* ২৮ জুলাই ১৯৮৮: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
* ৩০ মে ১৯৯৭: নরওয়ে ৪-২ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
* ২৩ জুন ১৯৯৮: নরওয়ে ২-১ ব্রাজিল (ফিফা বিশ্বকাপ, গ্রুপ পর্ব)
* ১৬ আগস্ট ২০০৬: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

 

  • সর্বশেষ