শিরোনাম
◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : আজ ২৩ জানুয়া‌রি (শুক্রবার) সন্ধ‌্যা ৬টায় বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো চিন্তা করছেন না দলটির উইকেট কিপার ব্যাটার আকবর আলী।

বাংলাদেশ ক্রিকেটে একটা মিথ প্রচলিত আছে, আকবর ক্যাপ্টেন মানেই দল চ্যাম্পিয়ন। তবে রাজশাহী এবার তার নেতৃত্বে খেলছে না। শুধু প্লেয়ার হিসেবে খেলছেন আকবর। তারপরও শিরোপা ছাড়া অন্য কোনো ভাবনা নেই উইকেট কিপার এ ব্যাটারের।

আকবর বলেন, ‘যখন দল করা হয় তখন ম্যানেজমেন্ট, প্রত্যেক প্লেয়ারদের মধ্যে কথা হচ্ছিল অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। তবে গ্রুপ পর্ব ধরে ধরে। এখন যেহেতু আমরা ফাইনালে চলে এসেছি। আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো।

এবারের বিপিএলে এখন পর্যন্ত দুইশো রানের ইনিংস দেখা যায়নি। তবে বেশ কিছু হয়েছে টানটান ম্যাচ। বড় রান করেও হেরেছে অনেক দল। বড় রান না হওয়ার পেছনে উইকেটকে দায়ী করছেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। তবে বাস্তবাও তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

Advertisement

হান্নান বলেন, ‘উইকেটের কথা যদি বলেন, সিলেটে আমরা যে ধরণের উইকেট প্রত্যাশা করি। প্রত্যাশা শতভাগ মিট না করলেও বেশ ভালোভাবেই মিট করেছিল। একটা ভেন্যুতে যখন ২৪টা ম্যাচ খেলবেন, উইকেটের কোয়ালিটি স্বাভাবিকভাবেই খারাপ হবে। কিন্তু প্লেয়াররা সেটাও মানিয়ে নিয়ে ভালো খেলার চেষ্টা করেছে। খারাপ ছিল না আমি বলব।

তবে ফাইনালে বড় রানের আশা করছেন হান্নান। ফ্রেশ উইকেটে খেলা হওয়ার কারণে তার বিশ্বাস বড় রান দেখবেন সমর্থকরা। হান্নান বলেন, ‘তবে মিরপুরের যে বিষয়টা আমি বলব, মিরপুরে সবসময় আমরা একটা দ্বিধার মধ্যে থাকি। এবার তার ব্যতিক্রম নায়।

তবে গতকাল যে উইকেটে আমরা ম্যাচটা খেললাম। এই উইকেটটা যদি আপনারা দেখেন, এই উইকেটে গত দিনও কিন্তু দুইটা একশো হয়েছিল। গতকালও যথেষ্ট ভালো উইকেট মনে হয়েছে। ফাইটিং স্কোরই ছিল ১৬০ প্লাস। যতদূর জানি, শুক্রবার নতুন একটা উইকেটে খেলা হবে, একদম ফ্রেশ। ঘাসও একটু কম থাকবে। আমরা যেটা বলি, স্পোর্টিং উইকেট। ১৮০ থেকে ২০০ রানের যাতে খেলা হয় দর্শকরা, ক্রিকেট বোর্ড ও আমরাও চাচ্ছি।

  • সর্বশেষ