শিরোনাম
◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক :আগামী ১৫ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে গোটা দেশ। সেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। 

ওই দিনে আরও একটি ভারত-পাক ম্যাচ রয়েছে। সেটি অবশ্য পুরুষদের ম্যাচ নয়। সেটি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচ। সেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। 

দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ এখন আর হয় না। আইসিসি বা এসিসি-র টুর্নামেন্টেই কেবল দুই দেশের দেখা হয়। সেই মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের বল গড়াচ্ছে শ্রীলঙ্কায়। 

অন্যদিকে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফেব্রুয়ারির ১৩-২২ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ব্যাঙ্ককে হবে তা। গ্রুপ এ-তে ভারতের মহিলা দলের সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। 

১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের মহিলারা অভিযান শুরু করছে এই টুর্নামেন্টে। আট দলের প্রতিযোগিতায় রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। 

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র। 

৭ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে ১২ ফেব্রুয়ারি ভারতের ম্যাচ রয়েছে নামিবিয়ার সঙ্গে। ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের রক্তের গতি বাড়িয়ে দেওয়ার ম্যাচ। ভারতের শেষ ম্যাচ ১৮ নভেম্বর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ভারত। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে ভারতকে। এবার সব নজর টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৫ ফেব্রুয়ারি জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ। একটি বিশ্বকাপে। অন্যটি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়