শিরোনাম
◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহীর হয়ে উইলিয়ামসনের অভিষেকের অপেক্ষা

কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স। এসএ টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের দল ছিটকে গেলেই তিনি চলে আসবেন বাংলাদেশে। সেটাই হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি, সন্ধ্যাবেলাতেই রাজশাহীকে ফাইনালে উঠানোর চেষ্টা করবেন।

উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর দলীয় সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বাংলাদেশে নামবেন সকাল সোয়া নয়টায়।

এসএ টি-টোয়েন্টিতে এবার ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে ব্যাট হাতে খুব একটা রানে নেই তিনি।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবার বিপিএলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলা দলটির সামনে ফাইনালে উঠার দ্বিতীয় সুযোগ বুধবার। সিলেট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচে উইলিয়ামসনকে নিয়েই নামার সম্ভাবনা প্রবল।

 

  • সর্বশেষ