শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টানা ছয়বার নরওয়ের বর্ষসেরা ফুটবলার হ‌লেন হলান্ড

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল কিংবা ক্লাব—দুই জার্সিতেই বছরজুড়ে গোলের পর গোল করেছেন। নরওয়ে ও ম্যানচেস্টার সিটিতে সমানতালে গোল উৎসব করে ক্যারিয়ারে পেলেন আরেকটি স্বীকৃতি। টানা ছয়বার নরওয়ের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ‘হেক্সা’ পূরণ করলেন তারকা এই ফরোয়ার্ড।

প্রতি বছর নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বছরের সেরা নারী ও পুরুষ ফুটবলারকে স্বর্ণপদক (গোল্ডেন বল) পুরস্কার দিয়ে থাকে। পুরুষদের বিভাগে আগের পাঁচ বছরে সেরার এই স্বীকৃতি পান হলান্ড। আর মেয়েদের বিভাগে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন গত সাত বছরে ষষ্ঠবার এই পদক পাচ্ছেন। ---- টি স্পোর্টস 

টানা ষষ্ঠবারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়ে হলান্ড বললেন, ‘আবার জিততে পেরে দারুণ লাগছে। এটা দারুণ এবং আমি সত্যিই কৃতজ্ঞ।

২০২৫ সাল হল্যান্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। গত বছর হলান্ডের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল জাতীয় দলকে বিশ্বকাপে তোলা। সদ্য সমাপ্ত বছরের কথা স্বরণ করে এই ‘গোলমেশিন, বলেন, 

‘এটা খুবই রোমাঞ্চকর একটি বছর ছিল, অনেক কিছু ঘটেছে। বিশ্বকাপের যোগ্যতা পাওয়া অসাধারণ এবং বড় ঘটনা। আমার জন্য এটাই বছরের সবচেয়ে বড় মুহূর্ত। এটা অংশ হওয়া দারুণ এবং অবশেষে সফল হওয়া আরও ভালো লাগছে।’

ইতালিকে ৪-১ গোলে ‍উড়িয়ে দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের টিকিট কাটে নরওয়ে। ওই ম্যাচে জোড়া গোল করেন হলান্ড। ২০২৫ সালে মাত্র নয়টি আন্তর্জাতিক ম্যাচে ১৭টি গোল করে দলকে বিশ্বকাপে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। 

দলকে বিশ্বকাপে পৌঁছে দিতে ভূমিকা রাখাই ছিল হল্যান্ডের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সিটির ফরোয়ার্ড বলেন,  

‘আমরা সান সিরোতে গিয়েছিলাম এবং জানতাম আমরা যোগ্যতা অর্জন করব। তবে ৪-১ গোলে ইতালিকে হারিয়ে সেটা দারুণ স্টাইলিশভাবেই হলো। এটা আমরা কেবল স্বপ্নে ভাবতে পারতাম। তাই এটা অনেক বড় অর্জন, আমরা ভীষণ খুশি। এখন আমরা বিশ্বকাপে যাচ্ছি, এবং আমি অনেক আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’

গত বছর প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন হলান্ড। প্রিমিয়ার লিগে ১০০ গোল করার দ্রুততম খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করার রেকর্ড গড়েন তিনি। চলতি মৌসুমেও লিগে সর্বোচ্চ গোলদাতা হলান্ড। ২১ ম্যাচে ২০ গোল করেছেন এই স্ট্রাইকার।

  • সর্বশেষ