শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে আসবে কি না, তা নিয়ে জল্পনা এখনও চলছে। আইসিসি-কে দ্বিতীয় বার চিঠি পাঠিয়ে ভারতে না আসার ব্যাপারে জানিয়েছে বাংলাদেশ। তার মধ্যেই আবার মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।

শুক্রবার মুম্বইয়ে বোর্ডের একটি বৈঠক ছিল। তার শেষে শইকীয়া বলেছেন, “এই বৈঠক ছিল বোর্ডের উৎকর্ষ কেন্দ্র (সিওই) এবং অন্যান্য ক্রিকেটীয় ব্যাপারে। ওই বিষয়ে আমরা মন্তব্য করতে পারব না। ওটা নিয়ে আইসিসি-ই সিদ্ধান্ত নেবে।” উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, এই ঘোষণা প্রথম করেছিলেন শইকীয়াই। তার মন্তব্যের পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তা এখনও থামেনি।

মুম্বইয়ে বোর্ডের বৈঠকে ভবিষ্যতে সিওই কী ভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দল এবং ভারত এ দলের সফর আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সিওই গত বছর এপ্রিলে চালু হলেও অনেক পদ ফাঁকা পড়েছিল। সেগুলি ভরাট করা নিয়ে আলোচনা হয়েছে।

শইকীয়া বলেছেন, “কিছু কিছু সময়ে ভারতের মূল দল এবং এ দলের সফর একই সময়ে থাকে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে যাতে একসঙ্গে খেলা না পড়ে। কারণ এ দল থেকেই মূল দলে ক্রিকেটারদের নেওয়া হয়।” বোর্ডসচিবের প্রতিশ্রুতি, আগামী দিনে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচও যথেষ্ট সংখ্যায় বাড়ানো হবে।

  • সর্বশেষ