শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৩৪ কো‌টি রু‌পির সম্পদ র‌য়ে‌ছে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃ‌তি মান্ধানার

স্পোর্টস ডেস্ক :  মহিলা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টের পরেই রানের বিচারে রয়েছেন স্মৃতি মান্ধানা।

কাপ জয়েই পরেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে জনপ্রিয়তা বাড়ছে ভারতের মহিলা ক্রিকেটারদের। স্মৃতি মান্ধানা তার ব্যতিক্রম নন। ফাইনালেও খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস। কাপ জেতার পর ব্র‌্যান্ড ভ্যালুও অনেকটাই বেড়ে গিয়েছে মান্ধানার। -- আজকাল

advertisement

বিশ্বকাপ জেতায় আইসিসি দিয়েছে ৪০ কোটি টাকা। বিসিসিআই ৫১ কোটি টাকা ক্রিকেটারদের দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও মান্ধানার রোজগারের উৎসগুলি কী তা জেনে নিন।

ম্যাচ ফি:‌ দেশের হয়ে টেস্ট ম্যাচ পিছু মান্ধানা পান ১৫ লক্ষ টাকা। প্রতি একদিনের ম্যাচ পিছু পান ৬ লক্ষ টাকা। প্রতি টি–টোয়েন্টি ম্যাচ পিছু পান ৩ লক্ষ টাকা।

advertisement

বোর্ডের চুক্তি:‌ মান্ধানা বোর্ডের চুক্তিতে গ্রেড ‘‌এ’‌ ক্যাটাগরিতে আছেন। তিনি বছরে পান ৫০ লক্ষ টাকা।

মহিলা প্রিমিয়ার লিগ:‌ মহিলা প্রিমিয়ার লিগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। আরসিবি তাঁকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল। 

advertisement

এনডোর্সমেন্ট:‌ হুন্ডাই, হিরো মোটোকর্প, রেড বুল, গার্নিয়ার, নাইকি, মাস্টার কার্ড, হ্যাভেলস, গালফ্‌ অয়েল, বাটা পাওয়ার, হারবালাইফ, পিএনবি মেটলাইফ, ইকুইটাস ব্যাঙ্ক, রেক্সোনা ও ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত মান্ধানা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক একটি এনডোর্সমেন্টের জন্য ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা পান মান্ধানা। সবমিলিয়ে প্রায় ৩৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে মান্ধানার।

  • সর্বশেষ