শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে। তবে এবার আর সেই ভুল করেনি সিকান্দার রাজারা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে আজ কেনিয়াকে সহজেই হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছিল কেনিয়া। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে রাজার দল। -- ডেই‌লি ক্রিকেট

১৭তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। টুর্নামেন্টের বাকি তিন দল আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই পেরিয়ে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। সেবারের বাছাইয়ে ফাইনাল রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

জিম্বাবুয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করায় কপাল পুড়েছে কেনিয়ার। এবার বিশ্বকাপে কোয়ালিফাই করার খুব কাছে ছিল আফ্রিকার দেশটি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর আর কখনো এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারেনি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়