শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর বাসে আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

বাস চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় পৌঁছালে বাসটি থামানোর জন্য কয়েকজন লোক হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন। এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। বাসটি জব্দ করে নেয়া হয়েছে।

বাস মালিক পক্ষের দাবি, কিছুদিন আগে “নেছার” নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। এই ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, “আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ