শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ঘণ্টার জন্য মহাসড়ক বন্ধ, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। এবার নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাদের এই আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সফর উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে আয়োজিত এক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের আগমন উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় ৩৫০০-এর বেশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য নজরদারিতে থাকবেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে। নিরাপত্তায় কোনো ঘাটতি নেই; প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ফিরে না যাওয়া পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’

মহাসড়ক বন্ধের বিষয়ে তিনি আরও জানান, বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে জনসাধারণকে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য তিন দিন ধরে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বর লাল, নীল, হলুদসহ হরেক রঙের ফুল গাছে সাজানো হয়েছে। সৌধের চূড়া থেকে শহীদ বেদি এবং চলাচলের রাস্তা সবই ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে। চত্বরের সিঁড়ি ও স্থাপনাগুলোতে লেগেছে রঙ-তুলির আঁচড়। দীর্ঘ তিন দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 

সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়