শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী

দেশের সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব বলে কঠোর হুঁশিয়ারি করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কঠোর হুঁশিয়ার করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমার বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না।

তিনি বলেন, রমজান মাস পবিত্র মাস। এই রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।

  • সর্বশেষ