শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চল‌ছি‌লো ধর্মীয় উৎসব, গির্জার কাঠামো ধসে ৩৬ জন নিহত

এল আর বাদল : ইথিওপিয়ার মধ্যাঞ্চলে একটি ধর্মীয় উৎসব চলাকালে আংশিকভাবে নির্মিত একটি গির্জার ভেতরে কাঠের ভারা ধসে কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ২০০ জনেরও বেশি আহত হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় পুলিশ এবং একজন বেঁচে যাওয়া ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। -- রয়টার্স

স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-অনুমোদিত ফানা ব্রডকাস্টিংকে বলেন, বুধবার আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোন এলাকায় গির্জায় আসা লোকদের চাপে অস্থায়ী কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। গেবেয়েহু বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেঁচে যাওয়া একজন তাদেসে তেসফায়ে বলেন, কাঠামোটি ভেঙে পড়ে নিচে থাকা মানুষদের পিষে দেয়। আশেপাশের অনেকেই দৌড়ে পালাতে পারলেও যারা মাঝখানে ছিল, তারা মারা যায়।

রয়টার্স জানিয়েছে, ঘটনার একদিন পর ক্ষতিগ্রস্তদের স্যান্ডেলগুলো এবং রাজমিস্ত্রির যন্ত্রগুলো একটি স্তূপে পড়ে থাকতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়