শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রী নিয়ে উধাও শিক্ষক

আমরা কী খাব, কীভাবে স্কুলে যাব তুমি কি একবারও ভাবোনি? ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল

বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার নাম নিয়াজ মোর্শেদ নাদিম (৪০)। ঘটনার পর থেকে স্ত্রী-সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত।

এর মধ্যেই বাবার উদ্দেশে ৮ বছর বয়সী ছেলে আরহামের ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

পোস্টে বাবার উদ্দেশে ছোট্ট আরহাম লিখেছে- “বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে?” সে আরও লিখেছে, “তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?”

আরও আবেগঘনভাবে আরহাম নিজের স্মৃতি তুলে ধরে লিখেছে- “জন্মের পর থেকে আমাকে কোলে নিয়ে ঘুরাতে, আমার কিছু না চাইলেও তুমি সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতেও ভয় লাগে।”

জানা গেছে, বরগুনার আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির ছেলে নাদিম পেশায় একজন আইসিটি শিক্ষক। তিনি নিজ বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সেই সূত্রে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ, এরপর স্ত্রী ও দুই সন্তানকে ফেলে ওই ছাত্রীকে নিয়ে নাদিম উধাও হয়ে যান।

ঘটনার তারিখ হিসেবে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে তাদের কেউই আর বাড়িতে ফেরেননি। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ করা হয়নি, তবে সামাজিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরহামের শেষ কথাগুলো ছিল অনেকটা বুকভাঙা কষ্টের প্রকাশ- “আমরা কী খাব, কীভাবে স্কুলে যাব তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।”

  • সর্বশেষ