শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০২:১০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেম্বেলের হ্যাটট্রিকে নতুন ইতিহাস, ছুঁলেন ক্লোসে-মুলারদের

বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক, তাও প্রথমার্ধে ৩১ মিনিটের মধ্যে—ওসমান দেম্বেলের ওড়ার কথা। নরওয়ের বিপক্ষে ফ্রান্সের এ তারকা নিশ্চিতভাবেই উড়েছেন। গড়েছেনও এমন এক ইতিহাস যা আছে মাত্র তিনজনের। 

নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে ফ্রান্স। সেই আক্রমণের মূল নায়ক ছিলেন দেম্বেলে। ম্যাচের ৭ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। 

এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৩২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে পূর্ণ করেন হ্যাটট্রিক। অর্থাৎ বিরতির বাঁশি বাজার কমপক্ষে ২০ মিনিট আগেই তিন গোল করে বিশ্বকাপের বিরল এক কীর্তির মালিক হয়ে যান এ ফরাসি ফরোয়ার্ড।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথমার্ধে হ্যাটট্রিক করার ঘটনা খুবই কম। এর আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে ২০০২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করেছিলেন। আরও আগে ১৯৭০ বিশ্বকাপে গার্ড মুলার এবং ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির সান্দর কচিসও একই কীর্তি গড়েছিলেন। সেই এলিট তালিকায় এবার যুক্ত হলো দেম্বেলের নাম।

শুধু তিনটি গোলই নয়, পুরো ম্যাচজুড়েই দেম্বেলের গতি, নিখুঁত ফিনিশিং এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি আক্রমণে ছিলেন আত্মবিশ্বাসী, আর সুযোগ পেলেই তা কাজে লাগিয়েছেন অসাধারণ দক্ষতায়। ফ্রান্সও ৪৫ মিনিটের আগে এগিয়ে আছে ৩-১ গোল ব্যবধানে।

 

  • সর্বশেষ