শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সীমান্তের কাছে ৩ নতুন বিমানবন্দর নির্মাণ করবে ভারত

বাংলাদেশের নিকটবর্তী এলাকায় তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নতুন বাজেটে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের নামে তিনটি নতুন বিমানবন্দর তৈরিতে বিশেষ জোর দিয়েছে সুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। 

এই পরিকল্পনার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। 

advertisement

নতুন রাজ্যসরকারের প্রথম বাজেটে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিমান পরিবহণ ব্যবস্থা বাড়াতে একাধিক নতুন বিমানবন্দর নির্মাণ এবং বর্তমান পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার।

বাজেট অনুযায়ী, কেন্দ্রের আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোচবিহারের বর্তমান বিমানবন্দর সম্প্রসারণের কাজও হাতে নেওয়া হচ্ছে।

advertisement

এই খাতে চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে উঠে এসেছে কলকাতার নিকটবর্তী এলাকায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, কল্যাণীর কাছে একটি নতুন বিমানবন্দর নির্মাণের জন্য প্রায় এক হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করা হবে। সাম্প্রতিক সময়ে কলকাতার বিমানবন্দরে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতের চাপ সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

advertisement

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ