শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘‌মেসির জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত’

চলমান বিশ্বকাপে অনবদ্য শুরু পেয়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার জালেও বল জড়িয়েছেন ২ বার। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটিতে মেসির প্রথম গোলে অ্যাসিস্ট করেছিলেন ফাকুন্দো মেদিনা। ম্যাচ শেষে আর্জেন্টাইন কিংবদন্তি জানান, এই অ্যাসিস্টে বার্সেলোনায় জর্ডি আলবার কাটব্যাকগুলোর স্মৃতি ফিরেছে তার।

মেসি বলেন, ‘আমি সবসময় জর্ডিকে বলতাম পেছনে পাস দিতে, আমি ঠিক পৌঁছে যাব... মেদিনার পাসটা আমাকে বার্সার সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির এই প্রশংসা নিয়ে কথা বলেন মেদিনা। তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। হ্যাঁ, ওই পাসটা দেখে আমারও বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর কথাই মনে পড়ছিল, তবে আজকাল মিডিয়াতে সবকিছুই একটু বেশি বড় করে দেখানো হয়। আমি কেবল মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

 এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ভবিষ্যতের ম্যাচগুলো নিয়ে তার মন্তব্য, ‘সামনে আরও ছয়টি ফাইনাল (নকআউটের ম্যাচ) বাকি আছে। আমরা আমাদের সবকিছু ঢেলে দেব। কোচ আমাদের যে পজিশনেই খেলাক না কেন, আমরা মাঠে জানপ্রাণ লড়ে যাব, যাতে আমাদের অধিনায়কের বিদায়টা সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ হয়। মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।’ 

  • সর্বশেষ