শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০২:০০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় সজীব প্রামাণিক (২৫) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে মারধরের পর পাঁচতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে। এতে তার দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী (ল্যাব অ্যাটেনডেন্ট)। এ ঘটনায় তার বাবা মুন্নাফ প্রামাণিক বাদী হয়ে বৃহস্পতিবার সজীবের স্ত্রী শাহজাদী আক্তার (৩০) এবং শাহজাদীর দুই ভাই শাহাদত হোসেন (৩৫) ও শামছুদ্দিন শাওনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, তিন বছর আগে সজীব প্রামাণিকের সঙ্গে শাহজাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে শাহজাদী উত্তরার ৪ নম্বর সেক্টরে তার বাবার বাসায় বেড়াতে যান। ১৮ জুন সজীব তার স্ত্রীকে সেখান থেকে তার বাসায় আনার জন্য উত্তরার ৪ নম্বর সেক্টরের শ্বশুরের বাসায় যান। পরদিন ১৯ জুন পারিবারিক বিষয়াদি নিয়ে শাহজাদীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ সময় শাহজাদী তার দুই ভাইকে ডেকে আনলে তারা ক্ষুব্ধ হয়ে সজীবকে কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। তারা তাকে পেটাতে পেটতে পঞ্চম তলার বারান্দায় নিয়ে যান। একপর্যায়ে বারান্দা থেকে সজীবকে নিচে ফেলে দেন। এতে তার দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে যায়। পরে হামলাকারীরা সজীবকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জানতে শুক্রবার বিকেলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পঙ্গু হাসপাতালে গিয়ে সজীবের ১৬১ ধারায় জবানবন্দি নিয়েছেন। তার অবস্থা গুরুতর। ঘটনার পর এজাহারভুক্ত আসামিরা পালিয়ে গেছেন। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ