শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের নগরী ও জেলার রাউজান উপজেলায় দুটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটি পাড়া রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন, রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ। 

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার নোয়াপাড়া এলাকায় সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা পেশায় নির্মাণশ্রমিক।’

অপরদিকে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। এরা হলেন- সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামের এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়