শিরোনাম
◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৪ শ্রেণীর জমির খাজনা চিরতরে বাতিল, এখন আর খাজনা দিতে হবে না (ভিডিও)

সরকার নতুন বিধান অনুযায়ী দেশের কিছু শ্রেণীর জমির ওপর আর খাজনা বা ভূমি উন্নয়ন কর আরোপ করবে না। এর ফলে মালিকদের আর এসব জমির জন্য নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে না।

আইন অনুযায়ী, সাধারণ জমির ক্ষেত্রে তিন বছর টানা খাজনা না দিলে সরকার খাস খতিয়ানভুক্ত করার ক্ষমতা রাখে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চার ধরনের জমি খাজনা থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাচ্ছে। এগুলো হলো—

সরকারি বা জাতীয় খালাস জমি

ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, মঠের জমি (বাণিজ্যিক কাজে ব্যবহার না হলে)

Advertisement

পুনর্বাসন বা আবাসন প্রকল্পের জমি

জরুরি প্রয়োজনে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমি

এছাড়া প্রান্তিক কৃষক বা অসচ্ছল মালিকরা জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য খাজনা মওকুফ পেতে পারেন।

ডিজিটাল ব্যবস্থায় এখন আর ভূমি অফিসে গিয়ে খাজনা দেওয়ার প্রয়োজন নেই। ভূমি সেবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ঘরে বসেই খাজনা পরিশোধ করা যাবে। এতে ভূমি অফিসে ঘুষ ও হয়রানির সুযোগও অনেক কমে যাবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ