শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

রেকর্ড গড়লেন লিটন দাস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের রেকর্ড। সাকিবের রেকর্ড ভাঙতে ১৯ রান প্রয়োজন ছিল লিটনের।

দুষ্মন্ত চামিরাকে চার মেরে রেকর্ডটা নিজের করে নেন বাংলাদেশের অধিনায়ক। তার রান এখন ২৫৫৬। দুইয়ে থাকা সাকিবের রান ২৫৫১। তবে রেকর্ড গড়েই ড্রেসিংরুমে ফিরেছেন লিটন।

ব্যক্তিগত ২৩ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম বলে তানজিদ হাসান তামিম নুয়ান তুষারার বলে বোল্ড হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে সহায়তা করেন সাইফ হাসান ও লিটন।

দুজনে মিলে ৫৯ রানে জুটি গড়েন। লিটন আউট হওয়াতে সেই জুটি যায় ভেঙে। তবে অধিনায়ক ফিরলেও রানের চাকা সচল রাখছেন সাইফ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন ৩ রান করা তাওহিদ হৃদয়। বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ২ উইকেটে ৭২।

  • সর্বশেষ