শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার পর এবার ভারতকে হারা‌লো বাংলাদেশ

‌স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এতে শুক্রবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 

এই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা ২-১ গোলে হারায় ভারতকে। অথচ বাংলাদেশ এক সময় ০-১ গোলে পিছিয়ে ছিল। 
এর আগে বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা।

ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ। 

বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে অনুশীলনও করে কিছু দিন। সেই অনুশীলনের ফসল এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য।

  • সর্বশেষ