শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হারে বেনফিকা। যেখানে দুই গোলের লিড ধরে রাখতে ব্যর্থ হয় দল, তারপরই বরখাস্ত হন ব্রুনো লাজে। এরপর নতুন কোচ খোঁজার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এখন মরিনহো।

গত আগস্টে ফেনারবাচে থেকে বিদায় নেওয়া এই পর্তুগিজ কোচ বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এখনো চুক্তি চূড়ান্ত হয়নি, আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ২০০৪ সালে এফসি পোর্তো ছেড়ে চেলসির কোচ হওয়ার পর থেকে আর কখনো পর্তুগালে স্থায়ীভাবে ফেরেননি তিনি।

তবে ৬২ বছর বয়সী মরিনহোর সঙ্গে বেনফিকার বিশেষ সম্পর্ক আছে। ২০০০ সালে মাত্র ১০ ম্যাচ পরিচালনার পরই সেখান থেকে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল, যেখান থেকে ধাপে ধাপে তিনি পৌঁছান বিশ্ব ফুটবলের অন্যতম সফল ম্যানেজারের আসনে।

  • সর্বশেষ