শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

স্পোর্টস ডেস্ক : অভিনব উদ্যোগ জ্বালা গুট্টার। ভারতের এই ব্যা়ডমিন্টন তারকা স্তন্যদুগ্ধ দান করেছেন। একটি সরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করেছেন তিনি।

গত এপ্রিলে জ্বালা এবং তাঁর স্বামী অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশালের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এই কন্যা সন্তানের জন্মের পরেই জ্বালা এই উদ্যোগ নিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে জ্বালা এই খবর জানিয়েছেন। ---- আনন্দবাজার

গত অগস্টে সমাজমাধ্যমে এই খবরটি জানিয়ে জ্বালা লিখেছেন, ‘‘মায়ের দুধ জীবন বাঁচায়। প্রি-ম্যাচিয়োর (যারা নির্দিষ্ট সময়ের আগেই জন্মায়) এবং অসুস্থ শিশুদের জন্য দুধ দান করলে তাদের জীবন বদলে যেতে পারে। যাঁরা দুধ দান করতে সক্ষম, তাঁরা কোনও কোনও পরিবারের কাছে নায়ক হয়ে যেতে পারেন। এই ব্যাপারে আরও জানুন, এই বক্তব্য শেয়ার করুন এবং মিল্ক ব্যাংকগুলির পাশে দাঁড়ান।

শুধু প্রি-ম্যাচিয়োর এবং অসুস্থ শিশুদের জন্যই নয়, জ্বালার এই উদ্যোগ মা-হীন সন্তানদের জন্যও। তিনি নিজে গত চার মাস ধরে স্তন্যদুগ্ধ দান করছেন।অনেকেই বলছেন, জ্বালার এই উদ্যোগের নেপথ্যে তাঁর মেয়ের জন্মের ভূমিকা রয়েছে।

Advertisement

কয়েক মাস আগে বিষ্ণু এক সাক্ষাৎকারে বলেছিলেন, জ্বালার আইভিএফ চিকিৎসা চলছে এবং কিছু সমস্যা দেখা দিয়েছে। এই খবর জানার পর অভিনেতা আমির খান তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

বিষ্ণু বলেন, আমি আর জ্বালা প্রায় দু’বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলাম। ওর বয়স ৪১ বছর। তাই সেটা সম্ভব হচ্ছিল না। ফলে আমাদের দীর্ঘ আইভিএফ চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। পাঁচ-ছ’টি ব্যর্থ সাইকেলের পর জ্বালা হাল প্রায় ছেড়ে দিয়েছিল। সেই সময় আমির স্যর পাশে দাঁড়ান। বলেন, ‘সবকিছু ফেলে তোমরা মুম্বই চলে এসো।’ তিনিই আমাদের এক জন ডাক্তারের কাছে নিয়ে যান। এবং ১০ মাস ধরে তিনি তাঁর বাড়িতে পরিবারের সঙ্গে জ্বালাকে রাখেন।

এর পর বিষ্ণু বলেন, দুই থেকে তিনটি আইভিএফ সাইকেলের পর জ্বালা গর্ভবতী হয়। আমির স্যর না থাকলে আমরা মীরাকে পেতাম না। আমির স্যরকে অনুরোধ করেছিলাম, আমাদের সন্তানের নাম না রাখার জন্য। এই কারণেই আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সন্তানের কথা বলার সময় জ্বালা কাঁদছিল।

  • সর্বশেষ