শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর

স্পোর্টস ডেস্ক : সকল আ‌লোচনার অবসান ঘ‌টি‌য়ে তা‌রিখ ঘোষণা হ‌লো বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচ‌নের। ক‌য়েক মাস আ‌গে থে‌কে বলা হ‌য়ে‌ছি‌লো অ‌ক্টোব‌রে নির্বাচন। তা‌রিখ জানা‌নো হয়‌নি। এবার তা‌রিখ জানা গে‌লো। আগামী ৪ অ‌ক্টোবর অনু‌ষ্ঠিত হ‌বে বি‌সি‌বির নির্বাচন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি- প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে-এসব বিষয় নিয়ে।

একটি সূত্রে জানা গেছে, বিসিবির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে।

২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা ৫ অ‌ক্টোবর।

  • সর্বশেষ