শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মা‌ঠে পাখি মাঠে ডিম পাড়ার কার‌ণে অ‌স্ট্রেলিয়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার এক‌টি খেলার মাঠ বন্ধ হ‌য়ে গে‌লো অদ্ভুত এক কার‌ণে। সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ ডিম পাড়ায় মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল।

কাউন্সিল জানায়, ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ