শিরোনাম
◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ হকিতে বাংলা‌দেশ ৮-৩ গো‌লে হারা‌লো  চাই‌নিজ তাই‌পে‌কে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হকি দলের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৪-১ গোলের বযবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আশরাফুল ইসলামরা।

শনিবার (৩০ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি। মোহাম্মদ আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দিয়েছেন।  

ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে ১০ ও ১৮  মিনিটে টানা দুই গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। পিছিয়ে পড়ে ২৬ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফিরে। তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। 

তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। 

Advertisement

এশিয়া কাপে এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চায়নিজ তাইপে ও পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১২তম, দক্ষিণ কোরিয়া ১৩তম, বাংলাদেশ ২৯তম। বাংলাদেশের থেকে পিছিয়ে শুধু চায়নিজ তাইপে, তারা ৩৮তম অবস্থানে।

১৯৮২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১বার অংশ নিয়েছে। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ছিল না। নিরাপত্তজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলে জায়গা পায় বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচে ১ সেপ্টেম্বর লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ