শিরোনাম
◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হেরে গেলো প্যারাগুয়ের কাছে

 স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে দুর্বল প্যারাগুয়ের কাছে হেরে গেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বজুড়ে হতাশ দুই দলের সমর্থকরা।

র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ম। প্যারাগুয়ে আছে ৬২তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর কৌশল ছিল পরিষ্কার। আগে ঘর সামলাও, এরপর আক্রমণ। কৌশল কাজে দিল ঠিকঠাক। মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়লো লজ্জার এক হারের সামনে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের মুখ দেখল ব্রাজিল।

গোল পরিশোধের শত চেষ্টা করেও প্যারাগুয়ের অবিচল রক্ষণভাগে ভাঙন ধরাতে পারেনি। তাছাড়া গোলরক্ষক দুর্দান্ত খেলে গোলবঞ্চিত করেছে ব্রাজিলকে।

ম্যাচ শেষের বাঁশিতে পুরো প্যারাগুয়ে যখন আনন্দে ভাসছে, তখন শোকের প্রকাশও যেন করতে ভুলে গিয়েছিল ব্রাজিল। পুরো ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে কিছুই রাখা হয়নি তাদের। এমনকি ম্যাচ হারের অনুভূতিও না। ৯০ মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল সেই ২০০৮ সালে। ক্যালেন্ডারের পাতায় ১৬ বছর পর এমন বাজে অবস্থান দেখল সেলেসাওরা। মাঝে কোপা আমেরিকায় দুই দফায় হারলেও সেটা ছিল টাইব্রেকারে। 

র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ম। প্যারাগুয়ে আছে ৬২তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর কৌশল ছিল পরিষ্কার। আগে ঘর সামলাও, এরপর আক্রমণ। কৌশল কাজে দিল ঠিকঠাক। মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়লো লজ্জার এক হারের সামনে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের মুখ দেখল ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়