শিরোনাম
◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:০০ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের কোচ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। স্বাগতিক হিসেবে তাদের প্রত্যাশা আরো একটু ভালো করার। স্বপ্ন ছিল অন্তত কোয়ার্টার ফাইনাল খেলা। কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহাল্টার।

বুধবার যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘আমরা গ্রেগকে অনেক ধন্যবাদ জানাই তার কঠোর পরিশ্রমের জন্য। আমরা এখন অন্য কাউকে খুঁজছি যে দলকে নেতৃত্ব দিতে পারবেন।’

যুক্তরাষ্ট্র কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’ তে মাত্র তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়েছিল। পানামার সঙ্গেও তারা হেরেছিল যেটি গ্রেগের সমালোচনাকে আরও বাড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপ আয়োজকের তিন স্বাগতিক দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে।

বেরহাল্টলার প্রথম ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিয়োগ পেয়ে যুক্তরাষ্ট্রকে গোল্ড কাপ ও কনকাকাফ ন্যাশনস লিগ জেতাতে সাহায্য করেন। পরবর্তীতে ২০২২ বিশ্বকাপের ভরাডুবিতে তাকে বিদায় করে কর্তৃপক্ষ। ২০২৩ সালের জুনে আবারও তাকে দায়িত্ব দেওয়া হয় কোচের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে ৪৪টি জয়, ১৭টিতে হার ও ১৩টি ম্যাচ ড্র করেন গ্রেগ।

আইএফ

  • সর্বশেষ