শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৬:৫২ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়: রুহুল আমিন হাওলাদার

শাহীন খন্দকার : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সন্ত্রাসী হামলার বিচার করতে হবে। কারণ, বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়।

তিনি বলেন, সফিকুল ইসলামের ওপর লোমহর্ষক হামলা মেনে নেয়া যায় না। এমন বর্বর হামলায় মানুষের মৃত্যু ঘটে, একটি পরিবার অসহায় হয়ে পড়ে। স্ত্রী-সন্তানের কান্নার রোল ওঠে। তাই হামলাকারীদের আইনের আওতায় আনতেই হবে।

সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হওয়া পিরোজপুরের জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামকে  রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।
চিকিৎসাধীন সফিকুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দেন তিনি এবিএম রুহুল আমিন হাওলাদার।

পাশাপাশি চিকিৎসকদের সাথে সফিকুল ইসলামের চিকিৎসার খোঁজ নেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় পার্টির নির্বাহী সদস্য মোখলেছুর রহমান বস্তু, মো: মামুন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়