শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

এ মুহূর্তে দেশের মানুষের ভাগ্য বদলানোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা–১৩ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা মানুষের জন্য যা সম্ভব, তাই করতে চাই। যা বাস্তবায়ন করা যাবে না, সে ধরনের প্রতিশ্রুতি আমরা দেবো না।

তিনি বলেন, যেকোনো উন্নয়ন কর্মসূচি সফল করতে জননিরাপত্তা ও অবাধ চলাচলের স্বাধীনতা অপরিহার্য।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই এলাকায় নয়, ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মা-বোনেরা যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন। মানুষ যেন নিরাপদে বাসায় ফিরতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে।

এ আসনের ভোটারদের প্রতি বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নিরাপত্তা, চলাচল ও গণতান্ত্রিক জবাবদিহিতাভিত্তিক নতুন শাসনপর্বের সূচনা হবে।

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সুশাসন ও জনসেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নগর ব্যবস্থাপনার সঙ্গে জননিরাপত্তার বিষয়টি যুক্ত করে তারেক রহমান খাল দখলের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরও বলেন, যতই প্রভাবশালী হোক, কেউ যদি খাল দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা জলাবদ্ধতা বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে আত্মত্যাগের সুফল গণতান্ত্রিক অধিকারে প্রতিফলিত হতে হবে। গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে পারবে, বাকস্বাধীনতাও ফিরে এসেছে। তবে এর জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে।

মেগা প্রকল্পের নামে দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গত ১৬ বছরে প্রকৃত কাজ হলে আজ আমাদের এত সমস্যার মুখোমুখি হতে হতো না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়